মমতার এক চালেই মাত অরূপ বিশ্বাস! দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ‘ষড়যন্ত্র’ কীভাবে রুখলেন দলনেত্রী? – এবেলা

মমতার এক চালেই মাত অরূপ বিশ্বাস! দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ‘ষড়যন্ত্র’ কীভাবে রুখলেন দলনেত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় রাজনৈতিক খেলোয়াড় এবং তাঁর দূরদর্শিতা কতটা প্রখর, তা আরও একবার প্রমাণিত হলো। দলেরই একদা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাসের চরম ‘বিশ্বাসঘাতকতা’ রুখে দিয়ে নিজের মাস্টারস্ট্রোকে বাজিমাত করলেন দলনেত্রী।

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার ছক! ওয়াকিবহাল মহল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ (স্থগিত) করার জন্য খোদ ব্যাঙ্কে চিঠি পাঠিয়েছিলেন অরূপ বিশ্বাস। গত ১২ জুন দেওয়া ওই চিঠিতে তিনি নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবে দাবি করেন। চিঠিতে তিনি স্পষ্ট উল্লেখ করেন যে, দলে বড়সড় সংসদীয় ভাঙন দেখা দিয়েছে, তাই দলীয় তহবিলের সুরক্ষার স্বার্থেই অবিলম্বে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা প্রয়োজন। রাজনৈতিক মহলের মতে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম বেকায়দায় ফেলতেই এই গভীর ষড়যন্ত্রের ছক কষেছিলেন তিনি।

মমতার ‘মাস্টারস্ট্রোক’ ও অরূপের ব্যর্থতা কিন্তু অরূপের এই মারাত্মক চালে নিমেষেই জল ঢেলে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারা অরূপের ওই চিঠি সম্পূর্ণ অগ্রাহ্য করে এবং অ্যাকাউন্ট ফ্রিজ করতে অস্বীকার করে। এর পেছনের কারণ খুঁজতে গিয়েই সামনে আসে মমতার আসল ‘মাস্টারস্ট্রোক’।

জানা যায়, অরূপ বিশ্বাসের সাম্প্রতিক গতিবিধি ও হাবভাব নিয়ে আগে থেকেই সন্দেহ তৈরি হয়েছিল তৃণমূল নেত্রীর মনে। তাই তিনি এক কদম এগিয়ে গত ৫ জুনই দলের নতুন কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস চক্রবর্তীর নাম ঘোষণা করে দেন। আর সেই রদবদলের তথ্য যথাসময়ে ব্যাঙ্কের কাছেও জমা দেওয়া হয়েছিল। ফলে ১২ তারিখে পাঠানো অরূপের ওই চিঠির আর কোনও আইনি বৈধতাই ছিল না ব্যাঙ্কের কাছে। আর এভাবেই নিজের প্রখর বুদ্ধিতে দলের তহবিল সুরক্ষিত রেখে অরূপের ‘ষড়যন্ত্র’ অঙ্কুরেই বিনষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *