মমতার দাবিই কি তবে মান্যতা পেল? ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আমজনতার বড় লাভ! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে আপনিও কি চিন্তিত? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে সাধারণ মানুষের সেই আশঙ্কাই কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে বিচার করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, মাইক্রো অবজার্ভাররা চাইলেই কারও নাম বাদ দিতে পারবেন না। এতে ভোটারদের গণতান্ত্রিক অধিকার আরও সুরক্ষিত হলো এবং স্বচ্ছতা বজায় রাখতে ইআরও-দের নথি যাচাইয়ের সময়সীমাও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, কমিশনের থেকে সাড়া না পেলেও আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই জয় হয়েছে। রাজ্য সরকারের দেওয়া ৮,৫০৫ জন আধিকারিককে এই প্রক্রিয়ায় যুক্ত করার অনুমতি দেওয়ায় কাজ এখন আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে। সঠিক যাচাইয়ের জন্য এই বাড়তি সময় পাওয়ায় কোনো প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি কমল। শেষ পর্যন্ত আমজনতার স্বার্থ রক্ষায় আদালতের এই অবস্থান এক বড় স্বস্তি।

