লেটেস্ট নিউজ

মমতার দিল্লি সফরের আগেই কাল কমিশনের হাইভোল্টেজ বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পরিস্থিতি খতিয়ে দেখতে কাল ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে দিল্লি থেকে আসা অবজারভারদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তালিকায় গাফিলতি বা সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে এখানে বিশদ কাটাছেঁড়া হওয়ার কথা রয়েছে।

আগামী সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কমিশনের বৈঠকের আগে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়ে একাধিকবার কমিশনকে চিঠিও দিয়েছেন তিনি। মঙ্গলবারের এই অভ্যন্তরীণ বৈঠক আগামী সপ্তাহের মেগা বৈঠকের রূপরেখা নির্ধারণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *