লেটেস্ট নিউজ

মমতার নিজের গড়েই হার নিশ্চিত? শুভেন্দুর ৪৭ হাজারি তথ্যে তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভবানীপুরে বড়সড় বিপর্যয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়! আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৪৭ হাজারেরও বেশি নাম। এর পাশাপাশি আরও ১৪ হাজার নাম বর্তমানে বিবেচনাধীন অবস্থায় রয়েছে।

শুভেন্দুর দাবি, এই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ফলেই আগামী নির্বাচনে ভবানীপুরে মমতার হার নিশ্চিত। ইঙ্গিতপূর্ণভাবে তিনি আরও জানান, যাদের নাম বাদ গিয়েছে তাদের বড় অংশই তৃণমূল ঘনিষ্ঠ। ভোটার তালিকায় এই রদবদলকে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে শুভেন্দু স্পষ্ট করেছেন যে, স্বচ্ছ ভোট হলে নিজের কেন্দ্রেই ধরাশায়ী হবেন তৃণমূল Supreme \titleonlyো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *