লেটেস্ট নিউজ

মমতার প্রবল আপত্তি ধোপে টিকল না, রাজ্যের ৬৯টি বহুতল আবাসনেই হচ্ছে ভোটকেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্তে অনড় রইল নির্বাচন কমিশন। কলকাতা-সহ রাজ্যের সাতটি জেলায় মোট ৬৯টি আবাসনকে চিহ্নিত করা হয়েছে, যেখানে ৩০০-র বেশি ভোটার থাকলে সেখানেই ভোট নেওয়া হবে। কমিশনের দাবি, ভোটারদের সুবিধার্থেই এই পদক্ষেপ।

তৃণমূল এই সিদ্ধান্তকে বিজেপির ‘ইশারা’ বলে কটাক্ষ করে কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় সর্বাধিক বুথ তৈরির তালিকায় রয়েছে। জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *