লেটেস্ট নিউজ

মমতার ভবানীপুরে হাজার হাজার ভোটার উধাও? দক্ষিণ কলকাতার চার কেন্দ্রে তোলপাড় করা পরিসংখ্যান – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দক্ষিণ কলকাতার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় বড়সড় রদবদল সামনে এল। খসড়া তালিকা থেকে এক ধাক্কায় ৩,২০৭ জনের নাম কমে যাওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর।

এক নজরে পরিসংখ্যান

  • ভবানীপুর: মুখ্যমন্ত্রীর এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৫২৫ থেকে কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১ জনে। অর্থাৎ ২,৩২৪ জনের নাম বাদ পড়েছে। এখনও ১৪,১৫৪ জনের নাম ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে।
  • কলকাতা বন্দর: ফিরহাদ হাকিমের এলাকায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৭৩৫ থেকে সামান্য কমে হয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ২৩৯। এখানে ৩২,৩৭৮টি নাম এখনও যাচাই করা বাকি।
  • রাসবিহারী: এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ২১ থেকে কমে হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৯৫৫। এখানে ৮,১৫৭টি নাম বিচারাধীন।
  • বালিগঞ্জ: উল্টো ছবি ধরা পড়েছে বালিগঞ্জে। এখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ২৫ থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৭০৪। তবে ২৩,৯৬৮টি নাম এখনও অমিমাংসিত।

বিচারাধীন ৬০ লক্ষ নাম

Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যতটুকু কাজ শেষ হয়েছে, তার ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে একে চূড়ান্ত তালিকা বলা যাচ্ছে না। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, রাজ্যজুড়ে প্রায় ৬০ লক্ষ নাম এখনও ‘বিচারাধীন’ হিসেবে রয়েছে। কলকাতা হাইকোর্ট নিযুক্ত আধিকারিকরা এই তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখার পরেই পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *