মমতার মিছিলে বিস্ফোরক শুভেন্দু! পুজোয় রাজাবাজারে হাঁটা নিয়ে প্রশ্ন তুলে দিল মারাত্মক হুশিয়ারি – এবেলা

মমতার মিছিলে বিস্ফোরক শুভেন্দু! পুজোয় রাজাবাজারে হাঁটা নিয়ে প্রশ্ন তুলে দিল মারাত্মক হুশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির পর এবার কলকাতাতেও কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই ‘বিপুল প্রতিবাদ মিছিলে’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে মমতাকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বয়সে বড় বলেই তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন যে পুজোর মধ্যে এই ধরনের কর্মসূচি না করাই ভালো। রাজাবাজারে এই মিছিলে আপত্তি জানিয়ে কলকাতা পুলিশকে নির্দেশাত্মক সুরে শুভেন্দু বার্তা দেন, মিছিল যেখান থেকে শুরু হবে সেখানেই যেন তা শেষ করে দেওয়া হয়।

কলকাতার এই মিছিলের পাশাপাশি দিল্লিতে মমতার প্রতিবাদ কর্মসূচি নিয়েও আক্রমণাত্মক মেজাজে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, দিল্লিতে গিয়ে তথাকথিত নকশালদের সঙ্গে দেশ ভাঙার চক্রান্তে লিপ্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তৃণমূল তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে শুভেন্দু কটাক্ষ করেন, একসময় সিপিএমের তীব্র বিরোধিতা করে দল গড়েছিলেন মমতা, আর এখন তাঁকেই বামনেতা এম এ বেবির সরণে গিয়ে পড়তে হচ্ছে। সব মিলিয়ে দেবীপক্ষের আবহেই তৃণমূলের প্রতিবাদ মিছিল ও শুভেন্দুর চাঁচাছোলা আক্রমণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পারদ চরম উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *