মমতার মোহভঙ্গ: ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিয়ে বীরভূমের শীর্ষ পদ পাচ্ছেন অনুব্রত! – এবেলা

মমতার মোহভঙ্গ: ‘ঋতব্রত শিবির’-এ যোগ দিয়ে বীরভূমের শীর্ষ পদ পাচ্ছেন অনুব্রত! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজনীতির অন্দরে বড়সড় পালাবদল। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়লেন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক সূত্রের খবর, তিনি যোগ দিতে চলেছেন ‘ঋতব্রত শিবির’-এ। আর এই দলবদলের পুরস্কার হিসেবে বীরভূম জেলা তৃণমূলের সর্বোচ্চ সাংগঠনিক পদের দায়িত্ব পেতে চলেছেন তিনি। আজ শনিবার দলের কর্মসমিতির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

একসময়ে মমতা ব্যানার্জির অত্যন্ত আস্থাভাজন ও ছায়ার মতো পাশে থাকা অনুব্রত মণ্ডলের এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। বগটুই কাণ্ড থেকে শুরু করে জেলযাত্রা—প্রতিটি কঠিন সময়ে মমতা ব্যানার্জির পক্ষ থেকে অনুব্রতের জন্য অভয়বাণী শোনা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কোর কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়ায় তিনি যে ক্ষুব্ধ ছিলেন, তা তাঁর ঘনিষ্ঠ মহলের অগোচরে ছিল না।

সূত্রের খবর, শুক্রবার বিধানসভায় ঋতব্রত শিবিরের নেতাদের সাথে বৈঠকের পরই অনুব্রতের দলবদলের বিষয়টি চূড়ান্ত হয়। ইতিমধ্যেই ‘ঋতব্রত শিবির’ নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে জাতীয় কর্মসমিতি গঠন করেছে। সেখানে জেলার একাধিক পরিচিত মুখকে দেখা যাচ্ছে।

ফিরহাদ হাকিম, অরূপ রায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতাদের পর এবার অনুব্রত মণ্ডলের শিবির পরিবর্তনের সম্ভাবনা বীরভূমের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *