মমতার ‘১৫ দিনের আল্টিমেটাম’ পেতেই মদন মিত্রের বিরাট প্রশ্নবাণ: ‘ফিরে গিয়ে কর্মীরা কী পাবে?’ – এবেলা

এবেলা ডেস্কঃ
দল ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে পুরনো ঠিকানায় ফেরার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক সভা থেকে এই ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা। তবে এই আহ্বানে সাড়া দেওয়ার বদলে উল্টে প্রশ্ন তুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর সাফ কথা, শুধু ফিরে আসার ডাক দিলেই চলবে না, দলত্যাগীরা ফিরে এলে তাঁদের রাজনৈতিক নিরাপত্তা ও নিশ্চয়তা কী হবে, তা স্পষ্ট করতে হবে।
এক সময় মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা মদন মিত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত ভাবে তাঁকে ফেরানোর চেষ্টা হলেও তিনি পুরনো দলে ফিরবেন না; এমনকি ১৫ মাসের সময়সীমা পেলেও তাঁর সিদ্ধান্ত বদলাবে না। কর্মীদের শুধু আবেগের বশে ফেরানো যায় না দাবি করে তাঁর প্রশ্ন, দলের মধ্যে এমন কী পরিবর্তন এসেছে যার জেরে কর্মীরা আবার পুরনো ঠিকানায় ফিরতে চাইবেন? ১৫ দিনের এই সময়সীমার মধ্যে দলত্যাগী কর্মীরা আদৌ ঘরে ফেরেন কি না, এখন সেটাই দেখার।
