লেটেস্ট নিউজ

ময়দায় থুতু ছিটিয়ে রুটি তৈরি! শ্রীঘরে দোকানের মালিক ও রাঁধুনি – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রুটি তৈরির ময়দায় থুতু ফেলার অভিযোগে গ্রেপ্তার হলেন এক হোটেল মালিক ও তাঁর রাঁধুনি। নেটমাধ্যমে এই ঘটনার একটি কুরুচিকর ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত

গত ১৯ জানুয়ারি গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকার একটি রাস্তার ধারের দোকানে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, রাঁধুনি রুটি তৈরির আগে ময়দার ওপর থুতু ফেলছেন। দোকানটি স্থানীয় শিব মন্দিরের মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত। ভিডিওটি নজরে আসতেই শিব মন্দিরের পুরোহিত আচার্য শিবকান্ত পাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশি পদক্ষেপ

অভিযোগের ভিত্তিতে কবিনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। সহকারী পুলিশ কমিশনার সূর্যাবলী মৌর্য জানান, দোকানের মালিক আমজাদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি রাঁধুনি ফয়জানের এমন আচরণ সত্ত্বেও মালিক তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এরপরেই মঙ্গলবার আমজাদ ও ফয়জান—দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে দুই অভিযুক্তই জেল হেফাজতে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *