মহাশিবরাত্রিতে প্রিয়জনদের পাঠান এই সেরা শুভেচ্ছা বার্তাগুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ এবং তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, তেমনই শাস্ত্র মতে সমস্ত ব্রতের মধ্যে সেরা হলো শিব চতুর্দশী। মাঘ মাসের এই বিশেষ তিথিতেই দেবাদিদেব মহাদেবের আরাধনায় মগ্ন হন ভক্তরা। কথিত আছে, নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ—এই চতুর্বিধ ফল লাভ করা যায়।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। ২০২৬ সালে শিবরাত্রির এই মাহেন্দ্রক্ষণ শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪৮ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টা ৩২ মিনিটে। ভক্তদের বিশ্বাস, এই দিনে ভোলানাথের মাথায় জল ঢাললে এবং বেলপাতায় পুজো দিলে মনের সব ইচ্ছে পূরণ হয়।
এই পুণ্য লগ্নে আপনার পরিবার ও বন্ধুদের মহাদেবের আশীর্বাদ পৌঁছে দিতে শেয়ার করুন এই চমৎকার শুভেচ্ছা বার্তাগুলি।
মহাশিবরাত্রির সেরা শুভেচ্ছা ও মেসেজ
- হর হর মহাদেব! মহাশিবরাত্রির পবিত্র তিথিতে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
- ভোলেবাবার জয় হোক! মহাদেবের কৃপায় আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক।
- শিব সত্য, শিব অসীম, শিবই অনন্ত। এই মহাশিবরাত্রিতে মহেশ্বর আপনার সমস্ত বিপদ দূর করুন। ওম নমঃ শিবায়!
- শুধু ফুল আর বেল পাতাতেই তুষ্ট আমাদের ভোলানাথ। শিবের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। শুভ মহাশিবরাত্রি!
- শিবের ছায়া আপনার ওপর থাকুক, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য। আপনি জীবনে সেই সাফল্য পান যা আগে কেউ পায়নি। ওম নমঃ শিবায়!
- জয় শিবশঙ্কর! এই মহাশিবরাত্রিতে ভগবান শিব তাঁর ভক্তদের সমস্ত প্রার্থনা পূরণ করুন।
- আপনার জীবনের সব অন্ধকার মুছে গিয়ে মহাদেবের আলোয় উজ্জ্বল হয়ে উঠুক চারপাশ। জানাই শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা।
- যে সমস্যার কোনো সমাধান নেই, তার কাণ্ডারি স্বয়ং শিব। মহাদেবের চরণে ভক্তি রেখে এগিয়ে যান। শুভ মহাশিবরাত্রি!
- শিবের ভক্তি আপনার মনকে শান্ত ও সুখী রাখুক। এই তিন ভুবনে মহাদেবের চেয়ে বড় কেউ নেই। জয় বাবা ভোলেনাথ!
- শিব চতুর্দশীর মহাতিথিতে আপনার পরিবারের সমস্ত জরা-ব্যাধি কেটে যাক, নেমে আসুক অনাবিল আনন্দ।
- ভগবান শিবের আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হোক এবং আপনার জীবন নতুন উদ্যমে ভরে উঠুক। শুভ মহাশিবরাত্রি ২০২৬!

