লেটেস্ট নিউজ

মহাশিবরাত্রির পুণ্যতিথিতে মহাদেবের আশীর্বাদ পেতে প্রিয়জনদের পাঠান এই বিশেষ শুভেচ্ছা বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ

মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠে সারা দেশ। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশীর মাহেন্দ্রক্ষণ, যা চলবে পরদিন সন্ধ্যা পর্যন্ত। বিশ্বাস করা হয়, নিষ্ঠাভরে এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ হয়। তারকেশ্বরসহ দেশের বিভিন্ন প্রান্তে ভক্তরা এদিন ভোলেবাবার মাথায় জল ঢেলে মনবাঞ্ছা পূরণের প্রার্থনা জানান।

এই বিশেষ দিনে স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় মহিলারা উপবাস করেন, আবার আদর্শ জীবনসঙ্গী পেতে অবিবাহিতরাও এই ব্রত পালন করেন। উৎসবের আনন্দ ভাগ করে নিতে প্রিয়জনদের পাঠান ‘ওম নমঃ শিবায়’ বা ‘হর হর মহাদেব’ লেখা ভক্তিপূর্ণ বার্তা। শিবের মহিমায় আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। ডিজিটাল যুগে এই সুন্দর শুভেচ্ছা বার্তাগুলোই হয়ে উঠতে পারে আপনার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *