মহাসপ্তমীতে বড় চমক! বেলুড় থেকে শ্রীভূমি পরিক্রমায় অমিত শাহ? জল্পনা তুঙ্গে! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। মহালয়ার দিনে ইডেন গার্ডেন্সের মেগা ইভেন্টে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছিল। তবে এবার সূত্রের খবর অনুযায়ী, মহাসপ্তমীতে সশরীরে বাংলায় এসে পুজো আনন্দে সামিল হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি সকালে প্রথমে ঐতিহাসিক বেলুড় মঠ দর্শনে যাবেন এবং সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।
এরপর দুপুরে দক্ষিণ কলকাতার চেতলা ২৪ পল্লি ও ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজোয় উপস্থিত থাকার কথা তাঁর। সবশেষে শ্রীভূমির পুজোয় উপস্থিত হয়ে বাংলার দুর্গাপুজোর আবহ উপভোগ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই হাই-প্রোফাইল সফরসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও অমিত শাহের সম্ভাব্য পুজো পরিক্রমা ঘিরে ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রশাসনিক চাঞ্চল্য ও জল্পনা চরমে পৌঁছেছে।
