মহিলাদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের, সরকারি নির্দেশিকা খারিজ করে বড় বার্তা আদালতের – এবেলা

মহিলাদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের, সরকারি নির্দেশিকা খারিজ করে বড় বার্তা আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু, কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়েছে যে মাতৃত্বকালীন ছুটি কোনও সরকারি দয়া নয়, এটি কর্মরতা মহিলাদের মৌলিক সাংবিধানিক অধিকার। চুক্তিভিত্তিক মহিলা চিকিৎসকদের ছুটির সময়কালীন বেতন বন্ধের একটি বিতর্কিত সরকারি নির্দেশিকাকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে বাতিল করেছে আদালত। বিচারপতি রজনীশ ওসওয়ালের সিঙ্গল বেঞ্চ সাফ জানিয়েছে, ছুটির সঙ্গে পূর্ণ বেতন পাওয়ার অধিকার প্রত্যক্ষভাবে জড়িত এবং বেতন আটকে রাখলে এই ছুটির মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।

ড. সোনাক্ষী গুপ্তা সহ একাধিক মহিলা চিকিৎসকের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই রায় এসেছে। জম্মু-কাশ্মীর প্রশাসন আবেদনকারীদের চুক্তিভিত্তিক কর্মী বলে দাবি করলেও আদালত তা খারিজ করে দেয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত মহিলা চিকিৎসকদের মাতৃত্বকালীন ছুটির সময়কার বেতন ও ভাতা আটকে রাখা হয়েছিল, তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। আদালতের এই যুগান্তকারী সিদ্ধান্ত কর্মক্ষেত্রে মহিলাদের মাতৃত্বকালীন আইনি সুরক্ষাকে আরও শক্তিশালী ও সুনিশ্চিত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *