মাওবাদী হুমকি পোস্টার ঘিরে শোরগোল – এবেলা
May 30, 2026

এবেলা ডেস্কঃ
হুগলির খানাকুলে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত একটি হুমকি পোস্টারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খানাকুল ২ ব্লকের পলাশপাই ১ পঞ্চায়েতের মোস্তাফাপুরের একটি মন্দিরে এই পোস্টারটি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় দুই পরিবারের মধ্যে জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই হুমকি পোস্টার দেওয়া হয়েছে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সোমবার নিজের ফেসবুক পেজে এই পোস্টারের ছবি পোস্ট করে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে।
