লেটেস্ট নিউজ

মাছ ধরতে গিয়ে পুকুরে বোমার পাহাড়! ভোটমুখী ভাঙড়ে হাড়হিম করা কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা): বিধানসভা নির্বাচনের আগে ফের তপ্ত ভাঙড়। দক্ষিণ বামুনিয়া ও চালতাবেড়িয়া এলাকায় পুকুর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা। মাছ ধরতে নেমে কাদার নিচ থেকে বস্তাভর্তি বোমা মেলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।

মূল ঘটনা: চালতাবেড়িয়া অঞ্চলে এদিন সকালে কয়েকজন শিশু পুকুরে মাছ ধরতে নেমেছিল। কাদার নিচে মাছের বদলে সন্দেহজনক বস্তুর খোঁজ পায় তারা। খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় একের পর এক বোমা। অভিযোগ, অত্যন্ত সুকৌশলে সিমেন্টের বস্তায় ভরে কাদার নিচে বোমাগুলো লুকিয়ে রাখা হয়েছিল।

রাজনৈতিক চাপানউতোর: এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, তৃণমূলের মদতেই এলাকায় অশান্তি পাকাতে এই অস্ত্র মজুত করা হয়েছে। আইএসএফ সমর্থকদের ভয় দেখাতে ইব্রাহিম ও তাশিন নামে শাসকদল ঘনিষ্ঠদের বিরুদ্ধে বোমা মজুত করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। মহম্মদ আলমগির রাজন জানান, বড়সড় নাশকতার ছক কষেই এই বিপুল সম্ভার জমানো হয়েছিল।

পাল্টা জবাবে তৃণমূল নেতা মনিরুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। আইএসএফ মানুষের সমর্থন হারিয়েছে বলেই এখন সস্তার প্রচার পেতে ড্রামা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *