লেটেস্ট নিউজ

মাঝরাতে ঘরে ঢুকেই ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করল আততায়ীরা

মালদার বৈষ্ণবনগর থানার কেবিএস ছোট কামাত এলাকায় গভীর রাতে নিজের ঘরেই নৃশংসভাবে খুন হলেন আতাউর রহমান নামের এক কাপড় ব্যবসায়ী। নিহতের স্ত্রী নাসিমা বিবির দাবি, পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির শব্দ শুনে তিনি ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন আতাউর। পরিবারের অভিযোগ, গত ১৫ দিন আগে বাচ্চাদের ক্রিকেট খেলা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চলা বিবাদের জেরে এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কালিয়াচকের এসডিপিও ফয়জাল রাজা এবং বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্তে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুষ্কৃতীরা ছাদের সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *