লেটেস্ট নিউজ

মাঝরাতে চোর সন্দেহে বেধড়ক গণপিটুনি পরদিন সকালেই সেই যুবক হলেন বাড়ির জামাই – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা বর্তমানে নেটপাড়ায় ব্যাপক চর্চায়। রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গৃহকর্তাদের হাতে ধরা পড়েন বিকাশ নামের এক যুবক। পরিবারের সদস্যরা তাঁকে চোর ভেবে চিৎকার শুরু করেন এবং সবাই মিলে বেধড়ক মারধর করেন। নিজেকে বাঁচাতে গিয়ে শেষমেশ যুবক তাঁর আসল পরিচয় এবং রুবি নামের মেয়েটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রকাশ করতে বাধ্য হন।

পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির লোক মেয়ের কাছে বিষয়টি জানতে চাইলে রুবি সম্পর্কের কথা স্বীকার করে নেন। এরপরই শুরু হয় নাটকীয় মোড়। রাতেই উভয় পরিবারের মধ্যে আলোচনা চলে এবং পরদিন সকালেই ধুমধাম করে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। যে যুবককে চোর ভেবে মারধর করা হয়েছিল, চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তিনি সেই বাড়ির জামাই হিসেবে বরণ করে নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *