মাঝরাতে জোর করে খোলা হলো বড়মা মন্দির! সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ – এবেলা

মাঝরাতে জোর করে খোলা হলো বড়মা মন্দির! সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাঝরাতে মন্দির খুলিয়ে জন্মদিন পালনের বিস্ফোরক অভিযোগ তুললেন নৈহাটি বড়মা মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ক্ষমতার দাপটে নির্ধারিত সময়ের পরে তারা মন্দির খুলতে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা মন্দির কমিটির প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও স্বাধীন কাজে হস্তক্ষেপ ও অঙ্গুলিহেলনে দল চালানোর অভিযোগ এনে থানায় যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

একই সঙ্গে মন্দিরের প্রণামী বাক্স চুরি এবং সোনা-গয়না গলানোর বিতর্কিত বিষয়গুলো স্বীকার করেছেন তাপস ভট্টাচার্য। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত আর্থিক তছরুপের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি অডিট ও ভ্যালুয়েশনের হিসাবের সত্যতা দাবি করেন। তাঁর পাল্টা দাবি, পুরনো কমিটির কিছু সদস্য ও ব্যবসায়ী চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *