মাঝরাতে হাসপাতালে সশরীরে হাজির স্বাস্থ্যমন্ত্রী, রোগীদের অভাব-অভিযোগ শুনতেই শোরগোল চত্বরে – এবেলা

মাঝরাতে হাসপাতালে সশরীরে হাজির স্বাস্থ্যমন্ত্রী, রোগীদের অভাব-অভিযোগ শুনতেই শোরগোল চত্বরে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখতে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার গভীর রাতে আচমকা পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন তিনি। মাঝরাতে মন্ত্রীর আচমকা আগমনে দুটি হাসপাতাল চত্বরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সফরকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি ভর্তি থাকা রোগী, তাঁদের পরিজন, জুনিয়র ডাক্তার এবং নার্সিং স্টাফদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার খবরাখবর নেন। চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীরা সার্বিক সন্তোষ প্রকাশ করলেও, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো পরিদর্শনের পর তিনি নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ জোর দেন। বিশেষত মহিলা ডাক্তারদের রেস্ট রুমের সুরক্ষা নিশ্চিত করা এবং নিজস্ব ইন-হাউস সিকিউরিটি ব্যবস্থার উন্নতির নির্দেশ দেন তিনি। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সাথে সাথেই সাফাইকর্মীদের কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি, বিতর্কিত নম্বর টেম্পারিং কাণ্ডে তদন্তের ভিত্তিতে ইতিমধ্যেই একজনকে সরানোর কথা জানান তিনি। একইসঙ্গে থ্রেট কালচারের অবসান ঘটিয়ে চিকিৎসা কর্মীদের উপযুক্ত কর্ম পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী। স্বাস্থ্য পরিষেবা মানোন্নয়নে আগামী দিনেও এই ধরণের নৈশ অভিযান চালিয় যাওয়ার স্পষ্ট বার্তা দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *