লেটেস্ট নিউজ

মাঠে ফিরলেন মাহি: আইপিএল মাতাতে ধোনির বিশেষ প্রস্তুতি শুরু – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন আইপিএল ২০২৬-কে কেন্দ্র করে জোরকদমে অনুশীলন শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের শেয়ার করা একটি ভিডিওতে ধোনিকে নেটে ঘাম ঝরাতে দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। আগামী ২৬শে মার্চ থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টের আগে প্রিয় তারকাকে চেনা ছন্দে দেখে উচ্ছ্বসিত ভক্তমহল।

ধোনির নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারও শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। গত মরসুমে ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও, ঝাড়খণ্ডে ধোনির এই কঠোর অনুশীলন নতুন আশার আলো দেখাচ্ছে। সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২২ গজে আরও একবার ধোনি-ঝড় দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *