মাদক মামলায় ‘অপরাধ ঢাকা’র চেষ্টা! কালিয়াচক পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, তদন্ত কাড়লেন বিচারপতি – এবেলা

মাদক মামলায় ‘অপরাধ ঢাকা’র চেষ্টা! কালিয়াচক পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, তদন্ত কাড়লেন বিচারপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

মাদক মামলায় অভিযুক্তের পুরনো অপরাধের ইতিহাস আড়াল করা এবং তদন্তে চরম অনিয়মের অভিযোগে মালদহের কালিয়াচক থানার পুলিশকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।

এক অভিযুক্তের জামিনের আর্জি শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের জমা দেওয়া রিপোর্টে যদি অভিযুক্তের পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যই না থাকে, তবে সঠিক বিচার প্রক্রিয়া চালানো আসাম্ভব। কালিয়াচক পুলিশের এই দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এখন থেকে ওই থানার অধীনে থাকা সমস্ত মাদক মামলার তদন্ত ও তদারকি সরাসরি মালদহ জেলা পুলিশ সুপার (SP)-এর দফতর থেকে পরিচালিত হবে।

তদন্তে এমন উদাসীনতা অব্যাহত থাকলে, রাজ্য পুলিশ ডিজি-কে নির্দেশ দিয়ে কালিয়াচক থানার সম্পূর্ণ পুলিশ বাহিনীকেই অন্যত্র বদলি করে দেওয়া হবে বলে নজিরবিহীন কড়া হুঁশিয়ারি দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনো পুলিশ আধিকারিক যদি অভিযুক্তের পুরনো অপরাধের তথ্য চেপে রাখার চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।

আদালত নির্দেশের প্রতিলিপি অবিলম্বে মালদহের পুলিশ সুপারকে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং আগামী ৯ সেপ্টেম্বর মামলাটি পুনরায় শুনানির জন্য ধার্য করেছে। হাইকোর্টের এই কড়া অবস্থানের পর জেলা পুলিশ প্রশাসনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *