লেটেস্ট নিউজ

মাধ্যমিকের রেজিস্ট্রেশনে ভুল: পর্ষদের বড় সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ আগে রেজিস্ট্রেশন ও তথ্য সংশোধনের জন্য পুনরায় পোর্টাল চালুর সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। মূলত স্কুলের গাফিলতিতে অনেক পরীক্ষার্থীর নাম জমা না পড়া বা ভুল তথ্য দেওয়ার জেরে এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

টেস্ট উত্তীর্ণ এবং ৭০ শতাংশ উপস্থিতি থাকা বঞ্চিত পড়ুয়ারা স্কুলের মাধ্যমে এই সুবিধা পাবেন। নির্ধারিত লেট ফি জমা দিয়ে ২৯ জানুয়ারি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। পর্ষদ জানিয়েছে, ত্রুটিপূর্ণ স্কুলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *