মানহানির অভিযোগ, তাপস মণ্ডলকে ৫ কোটির আইনি নোটিস সায়নীর! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় এবার সোচ্চার হলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে সুবিধা নেওয়ার অভিযোগে তাপস মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতে তাপস মণ্ডলকে ৫ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন সায়নী। নোটিসে সায়নী স্পষ্ট করেছেন, ২০২০ সালে ব্যাঙ্ক ঋণের মাধ্যমে তিনি ফ্ল্যাট কিনেছেন এবং গাড়ি দুটির যাবতীয় আয় ও ব্যয়ের তথ্য নথিভুক্ত রয়েছে।
সায়নীর অভিযোগ, কোনো ভিত্তিহীন তথ্য ছাড়াই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তাপস মণ্ডল। অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সাংসদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে তিনি জনগণের কাছে দায়বদ্ধ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
