মানুষ নয়, এবার শরীর ধুয়ে দেবে স্মার্ট মেশিন!

মানুষ নয়, এবার শরীর ধুয়ে দেবে স্মার্ট মেশিন!

জাপানের ওসাকা এক্সপো ২০২৫-এ প্রদর্শিত সায়েন্স ইনকরপোরেটেডের তৈরি ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বা মানুষের শরীর পরিষ্কার করার অত্যাধুনিক যন্ত্রটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ৭.৫ ফুট লম্বা এই হাই-টেক বাথিং ক্যাপসুলটি প্রথাগত স্নানের ধারণাকে বদলে দিতে সক্ষম। যন্ত্রটিতে বিশেষ মাইক্রোবাবল্‌স এবং হালকা বাষ্প ব্যবহারের মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই স্নান প্রক্রিয়া সম্পন্ন হয়, যা ত্বকের গভীর থেকে ধুলোবালি ও মৃত কোষ পরিষ্কার করে। পাশাপাশি স্নান শেষে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর শরীর শুকিয়ে দেওয়ার কাজটিও সম্পন্ন করে।

এই যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশেষ সেন্সর যুক্ত রয়েছে, যা স্নানের সময় ব্যবহারকারীর হৃদস্পন্দন ও শারীরিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করে শরীর বা মনের অস্বস্তি টের পেলে স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম পরিবর্তন বা বন্ধ করতে পারে। বর্তমানে এই প্রযুক্তির মূল্য প্রায় ৬০ মিলিয়ন ইয়েন বা ৩ কোটি টাকারও বেশি হওয়ায় এটি সাধারণ মানুষের নাগালের বাইরে। বিলাসবহুল হোটেলের জন্য প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০টি ইউনিট তৈরির পরিকল্পনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। উচ্চমূল্য সত্ত্বেও ব্যক্তিগত পরিচর্যার ক্ষেত্রে এই প্রযুক্তি ভবিষ্যতে এক নতুন বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *