মারুতিকে টক্কর দিতে টাটা সিয়েরার নতুন চমক কি এবার সিএনজি অবতারে – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের অটোমোবাইল বাজারে সাড়া জাগানো টাটা সিয়েরা এবার সিএনজি ও এডাব্লিউডি (AWD) ভার্সনে আসার জোরালো ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি টেস্টিংয়ের সময় গাড়িটিতে এক্সহস্ট পাইপ দেখা যাওয়ায় বিশেষজ্ঞমহল নিশ্চিত যে এটি কেবল ইলেকট্রিক নয়, বরং পেট্রোল বা সিএনজি ইঞ্জিনেও বাজারে আসবে। ২০২৬ সালের শুরুতেই দুর্দান্ত বিক্রির রেকর্ড গড়া এই এসইউভি-র ১ লাখেরও বেশি বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মারুতি গ্র্যান্ড ভিতারা ও টয়োটা হাইরাইডারকে কড়া চ্যালেঞ্জ জানাতে টাটা তাদের সিএনজি মডেলে টুইন সিলিন্ডার প্রযুক্তি এবং সম্ভাব্য অটোমেটিক গিয়ারবক্স যুক্ত করতে পারে। সব ঠিক থাকলে ২০২৭ সালের গোড়ার দিকেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে সিয়েরার এই নতুন শক্তিশালী সংস্করণ।

