মার্কিন মুলুকে চরম কর্মসংস্থান সংকট! ৫ মাসের রেকর্ড ভেঙে লাফিয়ে বাড়ল বেকার ভাতার আবেদন – এবেলা

মার্কিন মুলুকে চরম কর্মসংস্থান সংকট! ৫ মাসের রেকর্ড ভেঙে লাফিয়ে বাড়ল বেকার ভাতার আবেদন – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন: মার্কিন অর্থনীতিতে মন্দার মেঘ আরও গাঢ় হচ্ছে। আমেরিকায় হু হু করে বাড়ছে কাজ হারানো মানুষের সংখ্যা, যার জেরে বেকার ভাতার (Unemployment Benefits) আবেদনের হার গত ফেব্রুয়ারি মাসের পর এবার সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে। মার্কিন শ্রম দফতরের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে দেশটিতে বেকার ভাতার নতুন আবেদনকারীর সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২,২৯,০০০-এ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘ব্লুমবার্গ’-এর অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছিলেন যে এই সংখ্যা বড়জোর ২,২০,০০০ ছুঁতে পারে। কিন্তু সমস্ত পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে মার্কিন শ্রমবাজারের আসল কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বড় বড় সংস্থাগুলো যেভাবে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে, তাতে আগামী দিনে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। কর্মসংস্থানের এই মন্দা পরিস্থিতি এখন জো বাইডেন প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *