‘মিঞাঁ’দের বাংলাদেশে গিয়ে ভোটের নিদান হিমন্তর, আইনি লড়াইয়ে কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামের ‘মিঞাঁ’ মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি তাদের ভোটাধিকার কেড়ে নিতে নির্বাচন কমিশনে আপত্তির আবেদন জানাতেও দলকে নির্দেশ দিয়েছেন তিনি। হিমন্তর দাবি, এরা আসামের ভূমিপুত্র নন, তাই ভোটার তালিকায় এদের নাম থাকা উচিত নয়।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বিরোধীদের অভিযোগ, নথিপত্র থাকা সত্ত্বেও অনেক ভারতীয় মুসলিমকে বাংলাদেশি সাজিয়ে উস্কানি দিচ্ছে শাসকদল। বিষয়টি নিয়ে গুয়াহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা করে ভোটাধিকার রক্ষার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

