মুখোশের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র! যন্তর-মন্তরের আন্দোলন নিয়ে কড়া হুংকার শমীকের – এবেলা

মুখোশের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র! যন্তর-মন্তরের আন্দোলন নিয়ে কড়া হুংকার শমীকের – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখোশ পরে দেশবিরোধী শক্তি কাজ করছে এবং হতাশা থেকেই এই আন্দোলন দানা বেঁধেছে বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণের পর দিল্লির যন্তর-মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ কর্মসূচিকে এভাবেই তীব্র আক্রমণ করেন তিনি। শমীক বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আন্দোলন করার অধিকার থাকলেও অপ্রাসঙ্গিক শক্তিগুলি প্রাসঙ্গিক হওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।ভারত সরকার গোটা বিষয়টির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানান তিনি।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোটকেও তীব্র কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য।রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী জোটের সাক্ষাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি অর্ধমৃত দলের সঙ্গে মৃত দল মিলে অপচেষ্টা চালালেও তা সফল হবে না। পাশাপাশি, দেবীপক্ষের সূচনা লগ্নে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাংলায় না থেকে দিল্লি চলে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দিল্লি কার্যত দুর্গে পরিণত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ব্যাপক পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *