মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে শুভেন্দু! ১৬ জুনের মেগা সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি – এবেলা

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে শুভেন্দু! ১৬ জুনের মেগা সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রাম: আগামী ১৬ জুন এক হাইভোল্টেজ সভার সাক্ষী হতে চলেছে নন্দীগ্রাম। ওই দিন নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া শিবমন্দির সংলগ্ন মাঠে একটি মেগা সংবর্ধনা সভায় যোগ দিতে আসছেন এখানকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর নন্দীগ্রামে তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

বিশাল এই সভাকে ঘিরে রেয়াপাড়ায় প্রস্তুতি এখন তুঙ্গে। মাঠের পরিকাঠামো এবং ভিড় সামাল দেওয়ার বিষয়গুলি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর এই সংবর্ধনা সভায় প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম হতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নিজের পুরোনো নির্বাচনী এলাকায় ফিরছেন, তাই এই সভা থেকে নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুরের জন্য একাধিক বড়সড় উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *