মুখ্যমন্ত্রীর ‘রাজধর্ম’ নিয়ে তোপ শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ঘটনাস্থল কাছে হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী না আসায় তিনি ‘রাজধর্ম’ পালন করেননি। এছাড়া যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এবং অব্যবস্থার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।
তদন্তে জানা গেছে, আগুনের প্রকৃত উৎস ছিল ডেকরেটরসের গুদাম। ত্রুটিপূর্ণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার জন্য মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজ্য সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরির প্রতিশ্রুতি দিলেও শুভেন্দুর দাবি, সত্য গোপন করতেই এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।

