মুছে যাবে পাকিস্তান আর আরব দেশগুলো দখল করবে ভারত ও ইজরায়েল! ৫৪ বছরের পুরনো ভবিষ্যৎবাণী ঘিরে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্ব মানচিত্র থেকে কি চিরতরে হারিয়ে যাবে পাকিস্তান? মধ্যপ্রাচ্য নিয়ে ১৯৭२ সালের এক পুরনো পত্রিকার ভয়াবহ দাবি ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা। ওই ভাইরাল পাতায় দাবি করা হয়েছে, ভবিষ্যতে এক বিধ্বংসী যুদ্ধে অধিকাংশ মুসলিম দেশ একে অপরের সঙ্গে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, আরব বিশ্বের বড় অংশ চলে যাবে ইজরায়েলের নিয়ন্ত্রণে আর উপসাগরীয় দেশগুলোর রাশ ধরবে ভারত। ‘শাকাহারী পত্রিকা’ নামের ওই পুরনো প্রকাশনাটিতে আরও দাবি করা হয়েছে যে পৃথিবীতে মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস পাবে এবং ছোট ছোট দেশগুলো বিলীন হয়ে শক্তিশালী দেশগুলোর সঙ্গে মিশে যাবে। বর্তমান গাজা পরিস্থিতি ও বিশ্বজুড়ে যুদ্ধের আবহে ৫৪ বছর আগের এই ‘ভবিষ্যৎবাণী’ নতুন করে জনমনে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি করেছে।

