লেটেস্ট নিউজ

মৃত্যু উপত্যকায় বাংলাদেশ? নরেন্দ্র মোদির দোহাই দিয়ে এবার হিন্দু ব্যবসায়ীকে নৃশংস খুন! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ধারাবাহিকতায় এবার প্রাণ হারালেন নরসিংদীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী শরৎ মণি চক্রবর্তী। সোমবার রাতে চরসিন্দুর বাজারে নিজ দোকানে কাজ করার সময় দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, বাংলাদেশে থাকার জন্য শরতের কাছে মোটা অঙ্কের ‘জিজিয়া’ কর দাবি করে লাগাতার হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা।

নিহত শরতের পরিবারের দাবি, পুলিশের কাছে গেলে তাঁর স্ত্রীকে অপহরণের হুমকিও দেওয়া হয়েছিল। হামলাকারীরা দম্ভোক্তি করে বলেছিল, ভারত বা নরেন্দ্র মোদি এলেও এই টাকা আদায় রুখতে পারবে না। গত ১৮ দিনে এই নিয়ে বাংলাদেশে ৬ জন সংখ্যালঘু হত্যাকাণ্ডের শিকার হলেন। সাংবাদিক রাণা প্রতাপ বৈরাগীর খুনের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *