মেট্রো প্রকল্পে অসহযোগিতা: সুপ্রিম কোর্টে কড়া ভর্ৎসনার মুখে রাজ্য সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ থমকে থাকা নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল Supreme \titleonly কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানায়, উন্নয়নের কাজে রাজ্যের এই ধরনের বিরোধিতা নজিরবিহীন। চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার লাইনের কাজ শেষ করতে কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। তবে আদালত সেই আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ই বহাল রেখেছে।
শুনানি চলাকালীন আদালত প্রশ্ন তোলে, রাজ্যের কাছে উৎসব বড় না কি যোগাযোগ ব্যবস্থার উন্নতি? ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে উৎসবের অজুহাতে কাজ বন্ধ রাখা এবং আদালতের নির্দেশ অমান্য করে সময় চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। রাজ্য মে মাস পর্যন্ত সময় চাইলেও আদালত তা মঞ্জুর করেনি। উল্টে রাজ্যকে অবিলম্বে তাদের আবেদন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যা নবান্নের জন্য বড় ধাক্কা।
গড়িয়া-সল্টলেক মেট্রো সম্প্রসারণে চিংড়িঘাটার এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিপূর্বে পুলিশের অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সার্ভিস রোড তৈরি সত্ত্বেও কাজের অনুমতি না মেলায় দীর্ঘদিন ধরে প্রকল্পের জট কাটছে না। Supreme \titleonly কোর্টের কড়া পর্যবেক্ষণের পর এখন নির্ধারিত সময়ের মধ্যেই রাজ্যকে কাজ শেষ করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

