মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তি: ২৭ জুলাই থেকে বদলাচ্ছে ব্লু ও গ্রীন লাইনের সময়সূচী, বাড়ছে ট্রেনের সংখ্যা – এবেলা

মেট্রো যাত্রীদের জন্য বড় স্বস্তি: ২৭ জুলাই থেকে বদলাচ্ছে ব্লু ও গ্রীন লাইনের সময়সূচী, বাড়ছে ট্রেনের সংখ্যা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার মেট্রো পরিষেবা সংক্রান্ত প্রধান আপডেট

শহর কলকাতার নিত্যযাত্রীদের দুর্ভোগ কমাতে এবং যাতায়াত আরও সহজ করতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) এবং গ্রীন লাইন—উভয় রুটেই সময়সূচীতে বড় পরিবর্তন এনেছে। আগামী ২৭ জুলাই, ২০২৬ থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ) নতুন সময় ও পরিষেবা

  • প্রথম মেট্রো: সোমবার থেকে শনিবার সকাল ৬:০০ টা থেকে শুরু হবে (আগে শুরু হতো সকাল ৬:৫০ মিনিটে)।
  • শেষ মেট্রো: রাতে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৩০ মিনিটে (২২:৩০ মি:) (আগে ছিল রাত ৯:৪৪ মিনিট)।
  • মেট্রোর সংখ্যা বৃদ্ধি:
    • সোম থেকে শুক্রবার: ২৬০টির পরিবর্তে চলবে ২৭২টি মেট্রো।
    • শনিবার: ২৪৬টির জায়গায় চলবে ২৫৮টি মেট্রো।
    • রবিবার: ১৫২টির জায়গায় চলবে ১৫৮টি মেট্রো।

গ্রীন লাইন নতুন সময় ও পরিষেবা

  • প্রথম মেট্রো: সোমবার থেকে শনিবার সকাল ৬:০০ টা থেকেই পরিষেবা মিলবে (আগে ছিল সকাল ৬:৩৯ মিনিট)।
  • শেষ মেট্রো: রাত ১০:৩০ টা (২২:৩০ মি:) পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে (আগে শেষ মেট্রো ছিল রাত ১০:০৫ মিনিটে)।
  • মেট্রোর সংখ্যা বৃদ্ধি:
    • সোম থেকে শুক্রবার: ২২৮টির জায়গায় মেট্রো চলবে ২৩৬টি
    • শনিবার: ২০৪টির জায়গায় চলবে ২১১২টি মেট্রো।
    • রবিবার: ১০৮টির জায়গায় মেট্রো মিলবে ১১১টি

রবিবার মেট্রোর সময়সূচী

  • ছুটির দিন অর্থাৎ রবিবারে ব্লু এবং গ্রীন উভয় লাইনেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৯:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *