মেট্রোয় ফিরছে রিটার্ন টিকিট: লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট শেষ – এবেলা
এবেলা ডেস্কঃ
যাত্রী ভোগান্তি কমাতে কলকাতা মেট্রোয় পুনরায় চালু হচ্ছে রিটার্ন টিকিট পরিষেবা। এবার কিউআর কোড যুক্ত টিকিটের মাধ্যমেই যাত্রীরা ফেরার যাত্রা সম্পন্ন করতে পারবেন। শনিবার মেট্রো কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু, ইয়েলো, গ্রিন ও অরেঞ্জ— সব লাইনেই পরীক্ষামূলকভাবে এই বিশেষ সুবিধা মিলবে।
নতুন এই ব্যবস্থায় একবার টিকিট কেটেই দিনভর নিশ্চিন্তে যাতায়াত করা যাবে। ফেরার পথে আর কাউন্টারের লম্বা লাইনে দাঁড়াতে হবে না, যা যাত্রীদের অনেকটা সময় সাশ্রয় করবে। দ্রুতগামী যাতায়াতের পাশাপাশি পরিষেবার মানোন্নয়ন ও আধুনিকীকরণে মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপ সাধারণ নিত্যযাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইয়ে দিয়েছে।

