মেদিনীপুর মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ড, চরম গাফিলতিতে শোকজ হাসপাতালের ৫ কর্মী! – এবেলা

মেদিনীপুর মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ড, চরম গাফিলতিতে শোকজ হাসপাতালের ৫ কর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় হাসপাতালের অ্যাডিশনাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, স্টোর ইনচার্জ, সিস্টার ইনচার্জ এবং এক নার্সকে শোকজ করেছে স্বাস্থ্যদপ্তর। গত ৫ জুলাই কিডনি ও হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধাকে ভর্তি করা হলে তাঁকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। রোগীর স্বজনদের নজরে বিষয়টি আসতেই ক্ষোভ ছড়ায় এলাকায়। ঘটনার পর স্বাস্থ্যদপ্তরের একটি প্রতিনিধি দল জরুরি ভিত্তিতে হাসপাতালে গিয়ে তদন্ত চালায়।

তদন্তকারী দলের প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার রাতেই শোকজ নোটিস পাঠানো হয় অভিযুক্তদের। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের উপযুক্ত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও এই হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছিল। জনবহুল এই সরকারি হাসপাতালে বারবার এমন গাফিলতি কেন ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে স্বাস্থ্যভবন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *