লেটেস্ট নিউজ

মেমারিতে নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর জোড়া উৎসব – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের মেমারি ভি এম ইনস্টিটিউশনে যথাযোগ্য মর্যাদায় নেতাজি জয়ন্তী পালিত হলো। একইসঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমারোহে বাগদেবীর আরাধনা ও ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। রক্ষা কালীতলা পাড়াতেও অঙ্কন ও প্রতিযোগিতার মাধ্যমে চতুর্থ বর্ষের সরস্বতী পুজো উদযাপিত হয়েছে।

মেমারি কলেজ ও স্থানীয় অন্যান্য স্কুলেও উৎসবের আমেজ ছিল তুঙ্গে। কলেজে বিশেষ সজ্জা ও সেলফি জোনের পাশাপাশি ছিল মধ্যাহ্নভোজনের সুব্যবস্থা। পুষ্পাঞ্জলি আর আড্ডায় দিনভর মেতে ছিল পড়ুয়ারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *