মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্রে বিপর্যয়: ব্রিটেনে বিক্রি মাত্র ৩ টিকিট! – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবনকাহিনি নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্রটি ব্রিটেনে মুক্তি পাওয়ার আগেই বড় ধরনের ব্যবসায়িক বিপর্যয়ের মুখে পড়েছে। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির হার অত্যন্ত হতাশাজনক। পরিসংখ্যান অনুযায়ী, পুরো ব্রিটেনে সাকুল্যে মাত্র তিনটি টিকিট বিক্রি হয়েছে।
লন্ডনের ইসলিংটনে দুপুরের শো-এর জন্য দুটি টিকিট বিক্রি হওয়ার তথ্য পাওয়া গেছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে তৈরি এই সিনেমাটি কেন দর্শকদের টানতে ব্যর্থ হলো, তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অগ্রিম বুকিংয়ের এই নগণ্য সংখ্যা ব্রিটিশ দর্শকদের অনাগ্রহকেই স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

