লেটেস্ট নিউজ

মেলানিয়ার বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটনে এ আর রহমান, তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউডে ‘ধর্মীয় মেরুকরণ’ নিয়ে মন্তব্যের জেরে যখন দেশজুড়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই মার্কিন মুলুক থেকে বড় চমক পেলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। খোদ মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে হাজির হলেন তিনি।

কেন এই আমন্ত্রণ?

শুক্রবার মুক্তি পাচ্ছে মেলানিয়া ট্রাম্পের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘মেলানিয়া’। এই ছবির প্রিমিয়ার উপলক্ষেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল রহমানকে। এই তথ্যচিত্রে মেলানিয়ার মডেলিং কেরিয়ার থেকে শুরু করে হোয়াইট হাউসের অন্দরে ট্রাম্পের উপদেষ্টা হয়ে ওঠার নানা অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

বক্স অফিসে ফিকে সাড়া

আমেরিকার প্রায় দেড় হাজার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেলেও দর্শকদের মধ্যে উন্মাদনা বেশ কম। রিপোর্ট অনুযায়ী, মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের চিত্রটা বেশ হতাশাজনক। তবে ট্রাম্প-পত্নীর এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে রহমানের উপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *