মেসিকাণ্ডে কোণঠাসা অরূপ! আদালতের কড়া ধমক খেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নোটিস পাঠাল পুলিশ – এবেলা

মেসিকাণ্ডে কোণঠাসা অরূপ! আদালতের কড়া ধমক খেয়ে ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নোটিস পাঠাল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: মেসিকাণ্ডে এবার আরও বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তি। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পরেই প্রাক্তন মন্ত্রীকে ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে তৃতীয়বার নোটিস পাঠানো হয়েছে।

গত বুধবার মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছিলেন অরূপ বিশ্বাস। তবে তদন্তে বারবার হাজিরা এড়ানো ও অসহযোগিতা করার জন্য এদিন আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, পুলিশ ডাকলে নির্ধারিত দিনেই হাজিরা দিতে বাধ্য থাকবেন প্রাক্তন মন্ত্রী। তদন্ত প্রক্রিয়ায় কোনওভাবেই স্থগিতাদেশ দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেয় আদালত।

হাইকোর্টের এই কড়া অবস্থানের পরেই আর সময় নষ্ট করেনি পুলিশ। আদালতের নির্দেশকে হাতিয়ার করে, অরূপ বিশ্বাসকে ৪৮ ঘণ্টার ডেডলাইন দিয়ে থানায় হাজির হওয়ার জন্য এই তৃতীয় নোটিসটি পাঠানো হয়েছে। এখন দেখার, আদালতের এই কড়া বার্তার পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রী নির্ধারিত সময়ে তদন্তকারীদের মুখোমুখি হন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *