লেটেস্ট নিউজ

মেসোর প্রেমে পাগল বোনঝি: মাসির বাড়িতেই সংসার পাতার জেদ কিশোরীর – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার শাদিপুর এলাকায় এক কিশোরী তার মেসোর প্রেমে পড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মাসির সন্তান হওয়ার পর তাঁর সেবা করতে এসে গত ১৮ মাস ধরে ওই বাড়িতেই ছিল সে। সেখানেই মেসোর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে কিশোরীর। সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যরা তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কিশোরী বাধা দেয়। হাজারো মানুষের সামনে সে সাফ জানিয়ে দেয় যে, মেসোকেই বিয়ে করে সে এই বাড়িতে আজীবন থাকতে চায়। এমনকি ‘অনেকেরই দুটো বউ থাকে’— এমন যুক্তি সাজিয়ে সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে।

এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ চিৎকার-চেঁচামেচি ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। মাসি তথা ওই বাড়ির গৃহবধূ জানান, এর আগেও এই সম্পর্ক নিয়ে অশান্তি হয়েছিল। বর্তমানে এই বিবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে, তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *