লেটেস্ট নিউজ

মোদী-দিদির ঝগড়া আসলে মাছের বাজারের লড়াই, বাংলার বারোটা বাজছে বলে বিস্ফোরক অধীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্র ও রাজ্যের আদায়-কাঁচকলা সম্পর্ক নিয়ে এবার রণংদেহি মেজাজে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তাঁর সাফ দাবি, ১০০ দিনের কাজ বা আবাস যোজনার বকেয়া নিয়ে দিল্লি আর নবান্নের এই টানাপোড়েন আসলে সাধারণ মানুষকে বোকা বানানোর এক সাজানো চিত্রনাট্য। একে ‘মাছের বাজারের ঝগড়া’ বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তুলেছেন, ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ভবিষ্যৎ নিয়ে। রাজ্যের সাত হাজার কারখানা বন্ধ হওয়া এবং কর্মসংস্থান লাটে ওঠার জন্য মোদী ও দিদির পারস্পরিক দোষারোপের রাজনীতিকেই দায়ী করেছেন এই প্রাক্তন সাংসদ। অধীরের মতে, এই রাজনৈতিক নাটকের আড়ালে স্রেফ জনগনই বলির পাঁঠা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *