মোদী-বিজয়ন আঁতাত? রাহুল গান্ধীর ‘সিজেপি’ তত্ত্বে তোলপাড় রাজনীতি! – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরলে ভোটপ্রচারে সিপিএম ও বিজেপিকে একাসনে বসিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। তাঁর দাবি, ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে মোদীর সঙ্গে সমঝোতা করেছেন পিনারাই বিজয়ন। বাম-বিজেপি মিলে আসলে ‘সিজেপি’ হয়ে কাজ করছে। রাহুলের এই আক্রমণকে সমর্থন জানিয়ে বাংলায় বাম-বিজেপি আঁতাত নিয়ে সুর চড়িয়েছে তৃণমূলও।

