মোদী সরকারকে তোপ কংগ্রেসের: রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে তুমুল হট্টগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণকে ‘ফাঁপা’ ও ‘দিশাহীন’ বলে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। বুধবার বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যকে মোদী সরকারের পুরনো সাফল্যের পুনরাবৃত্তি ও নিরস বলে দাবি করেছে বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণে ভবিষ্যতের কোনো স্পষ্ট রূপরেখা নেই বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতারা।
ভাষণে নতুন কর্মসংস্থান আইন ‘VB-G RAM G’ উল্লেখ করতেই বিরোধীরা প্রবল প্রতিবাদ শুরু করেন। মণীশ তেওয়ারি ও কে সি বেণুগোপাল অবিলম্বে এই আইন বাতিল করে মনরেগা (MGNREGA) পুনর্বহালের দাবি জানান। বিরোধীদের মতে, এই ভাষণ সরকারের একটি অন্তঃসারশূন্য দলিল মাত্র, যেখানে জনস্বার্থের চেয়ে প্রচারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

