মোবাইল নেটওয়ার্ক হঠাৎ উধাও? আপনার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার আগে জানুন কী করবেন! – এবেলা

মোবাইল নেটওয়ার্ক হঠাৎ উধাও? আপনার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার আগে জানুন কী করবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

আশপাশে সবার ফোনে নেটওয়ার্ক সচল থাকলেও আপনার মোবাইলে কি দীর্ঘক্ষণ কোনো সিগন্যাল নেই? সাবধান! আপনি ‘সিম পরিবর্তন’ বা সিম সোয়াপ জালিয়াতির শিকার হয়ে থাকতে পারেন। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (আইফোরসি) সতর্ক করে জানিয়েছে, নেটওয়ার্কপূর্ণ এলাকায় টানা ৩০ মিনিটের বেশি নেটওয়ার্ক বন্ধ থাকলে দ্রুত পুলিশে যোগাযোগ করুন। প্রতারকরা বিভিন্ন শপিং মল বা লাকি ড্র থেকে নম্বর সংগ্রহ করে, জাল আধার কার্ড দেখিয়ে সংশ্লিষ্ট টেলিকম অফিস থেকে একই নম্বরে ডুপ্লিকেট সিম তুলে নিচ্ছে। নতুন সিমটি সচল হতেই আপনার হাতের আসল সিমটি নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ফোনটি নেটওয়ার্কহীন হয়ে যায়।

আপনার অজান্তেই ফোনের সমস্ত ব্যাংক ওটিপি ও নিরাপত্তা সতর্কবার্তা প্রতারকদের নতুন সিমে পৌঁছাতে শুরু করে। এরপর মাত্র ৪০ মিনিটের মধ্যে ক্রেডিট কার্ড, ইউপিআই কিংবা ফিক্সড ডিপোজিট ভেঙে অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁকা করে দেয় দুষ্কৃতীরা। এমনকি টাকা কেটে নেওয়ার কোনো নোটিফিকেশনও আসল গ্রাহকের কাছে পৌঁছায় না। সাইবার বিশেষজ্ঞরা এই জালিয়াতি এড়াতে সিমের পিন কোড সেট করা এবং ব্যাংকিং অ্যাপে এসএমএস ওটিপি-র বদলে ‘অথেন্টিকেটর অ্যাপ’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। সর্বস্ব হারানোর ঝুঁকি এড়াতে সামান্যতম নেটওয়ার্ক গোলযোগকেও অবহেলা না করার কড়া বার্তা দিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *