যত দিন না আমার মৃতদেহ দেখছেন, বিশ্বাস করবেন না! – এবেলা

যত দিন না আমার মৃতদেহ দেখছেন, বিশ্বাস করবেন না! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জনসভায় দাঁড়িয়ে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যাথেড্রাল রোডের এই সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যযত দিন না তাঁর মৃতদেহে জোড়া ফুলের পতাকা দেখা যাচ্ছে, তত দিন যেন কেউ কোনো অপপ্রচার বিশ্বাস না করেন। একই সঙ্গে ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বিলবোর্ড অপসারণের ঘটনার উল্লেখ করে তিনি প্রতিপক্ষকে হুশিয়ারি দিয়ে বলেন, অত্যাচার যেন সহ্য করার সীমার মধ্যে রাখা হয়।

দেশের মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলে অভিষেক বেশ কিছু পরিসংখ্যানও পেশ করেন। তিনি দাবি করেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। পাশাপাশি, রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে তিনি বিরোধী শিবিরের বিভিন্ন দাবির তীব্র সমালোচনা করেন এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও একতার ওপর বিশেষ জোর দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *