লেটেস্ট নিউজ

যাদবপুরে রোমহর্ষক কাণ্ড! প্রেমিকার শরীরে একের পর এক কামড়, লাগাতার ধর্ষণের অভিযোগে ধৃত যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রেমের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ংকর জানোয়ার! যাদবপুরের এক তরুণীকে দিনের পর দিন ধর্ষণের পর তাঁর শরীরে দাঁত বসিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগে গ্রেফতার হল প্রিয়দর্শী রায় নামের এক যুবক। শুধু শারীরিক নির্যাতনই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে মাসের পর মাস ব্ল্যাকমেল করত অভিযুক্ত।

পুলিশি তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ধৃত প্রিয়দর্শী এর আগেও একাধিক তরুণীর সঙ্গে একইভাবে প্রতারণা ও পাশবিক আচরণ করেছে। গত বৃহস্পতিবার রাতে তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে নির্মমভাবে মারধর ও কামড়ে রক্তাক্ত করার পর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে জালে তুলেছে। বর্তমানে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার গভীর তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *