লেটেস্ট নিউজ

যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া: ৫ দিনে জমা পড়ল ৪২ লক্ষাধিক আবেদন

রাজ্য সরকারের নতুন ‘যুবসাথী’ প্রকল্পে শুরুতেই অভাবনীয় সাড়া মিলেছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে শুরু হওয়া বিশেষ ক্যাম্পে মাত্র পাঁচ দিনেই আবেদনকারীর সংখ্যা ৪২ লক্ষ ৪৪ হাজার ৬৫৭ ছাড়িয়েছে। অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চলছে, যেখানে ২০ ফেব্রুয়ারি একদিনেই প্রায় ৬ লক্ষ ১৬ হাজার নতুন আবেদন জমা পড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, জেলাভিত্তিক আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ৪ লক্ষ ৪৩ হাজারের বেশি ফর্ম জমা পড়েছে। এরপরই রয়েছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে কোচবিহার থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে, আর কলকাতায় আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। বর্তমানে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও সরাসরি নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে। হাতে আরও কয়েক দিন সময় থাকায় আবেদনকারীর সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্য সরকারের এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *