লেটেস্ট নিউজ

যুবসাথী প্রকল্পের বড় আপডেট, আবেদনকারীদের সুবিধায় পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

যুবসাথী প্রকল্প নিয়ে তোলপাড় রাজ্য! আবেদনকারীদের জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ বা নথিপত্র যাচাই নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। লক্ষ লক্ষ যুবক-যুবতীর অভিযোগ ও প্রশ্নের দ্রুত সমাধানে এবার বিশেষ হেল্পডেস্ক চালু করল প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে সমস্যার সমাধান পাওয়া যাবে। ৬২৯২২৪৮৮৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত। তবে শনি, রবি ও সরকারি ছুটির দিনগুলোতে এই পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *